Logo

শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লিবরা ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবস বৃহস্পতিবার লিবরা ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৯০৪ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯৬৯ টাকা ২০ পয়সায়। তারমানে আজ কোম্পানিটির শেয়ার দর ৬৫ টাকা বা ৭১৮ শতাংশ বেড়েছে। এতে করে লিবরা ইনফিউশন ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : ফু-ওয়াং ফুডের ৫.৮৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৬০ শতাংশ, সোনালী পেপারের ৪.৯১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৭৬ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৪.৩০ শতাংশ, এমবি ফার্মার ৪.০২ শতাংশ, ফার্মা এইডের ৪.০২ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.৯৪ শতাংশ এবং মেঘনা সিমেন্টের ৩.৯৪ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬