Logo

ডিভিডেন্ট ঘোষণা করল ইউনাইটেড ফাইন্যান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়রাবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গেলো অর্থবছরের ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ দাড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সা।

এতে করে কোম্পানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে। এর জন্য রেকর্ড ডেটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬