Logo

শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ভিএফএস থ্রেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবস বুধবার ভিএফএস থ্রেডের দর ছিল ২৫ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ৭০ পয়সা। তারমানে আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে। এতে করে ভিএফএস থ্রেড ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : বিডি ওয়েল্ডিংয়ের ১.৯৮ শতাংশ, জুট স্পিনার্সের ১.৯৭ শতাংশ, এটলাস বাংলাদেশের ১.৯৫ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ১.৯৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১.৯৪ শতাংশ, দুলামিয়া কটনের ১.৯৩ শতাংশ, একমি পেস্টিসাইডের ১.৯২ শতাংশ, সিএপিএম আবিবিএল মিউচুয়াল ফান্ডের ১.৯২ শতাংশ এবং বিডিকমের ১.৯১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬