Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ১০১ কোটি৪৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফরচুন সুজ। কোম্পানিটির ৭৩ কোটি৭২ লাখ২১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় স্থানে অবস্থান করছে ওরিয়ন ফার্মা। কোম্পানটির ৪৫ কোটি ২৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : প্রিমিয়ার ব্যাংক, সোনালী পেপার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, ডেলটা লাইফ ইন্সুরেন্স, বিডিকম, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬