Logo

বিকালে স্বাগতিকদের মুখোমুখি হবেন টাইগাররা

মাঠে নামবে বাংলাদেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবেন টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ, যা ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের প্রথম জয়। সেইসঙ্গে ১৯ ম্যাচ হারের বৃত্ত থেকে বের হয়ে আসে তারা। পরের ম্যাচেই টাইগারদের সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

এদিকে ওয়ানডে ফরম্যাটে এ পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮টিতে। বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।

দেখেনিন দুদলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন্নে, রাসি ভন ডার ডুসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬