Logo

১০ শতাংশেরও বেশি রুশ সেনা নিহত : যুক্তরাষ্ট্র

অস্ত্র দেবে মিত্ররা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া রুশ সেনাদের মধ্যে ১০ শতাংশেরও বেশি নিহত নিহত হয়েছেন। গেলো দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, এখন বেলারুশ ও পশ্চিম রাশিয়ায় থেকে হামলা চালানো হচ্ছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ৯৮৬১ রুশ সেনার মৃত্যু হয়েছে।

এছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ১৫৩ জন। তবে সঠিক পরিসংখ্যান প্রকাশ করতে নারাজ রাশয়িার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রনে দাবি করছে এ পর্যন্ত তাদরে প্রতিরোধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন জেনারেলও রয়েছেন।

এছাড়া পেন্টাগন জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনে লজিস্টিক সমস্যায় জর্জরিত। জ্বালানি পরিবহণ, খাদ্য ও ইউক্রেনে সেনা পাঠানোর চ্যালেঞ্জের মুখে পড়েছে মস্কো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬