Logo

দ্বিগুণের বেশি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব তিতাসের

গ্যাস দেবেনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস। রাজধানীবাসীর রান্নার এক চুলা ২ হাজার এবং দুই চুলা ২ হাজার ১০০ টাকা করার পক্ষে প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি।

বুধবার (২৩ মার্চ, ২০২২) সকালে অনুষ্ঠিত গণশুনানিতে ১১৭ শতাংশ দর বৃদ্ধির সুপারিশ করে তিতাস গ্যাস। একই হারে বাড়তি দরের প্রস্তাব সিএনজি, কলকারখানাসহ অন্যান্য খাতের জন্যও।

গ্যাসের দাম বাড়ানোর জন্য শুনানির শুরুতে বিইআরসি চেয়ারম্যান বলেন, গ্যাসের দাম বাড়লে সব ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। তাই যৌক্তিকতা বিবেচনার আহবান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬