Logo

ব্লক মার্কেটে ৪ কোম্পানির বড় চমক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদিকে ব্লক মার্কেটে ৪ কোম্পনির বড় চমক দেখল বিনিয়োগকারীরা। এসব কোম্পানির ৩৪ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটের লেনদেনে এনভয় টেক্সটাইলের বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকার।

এছাড়া, ড্রাগন সোয়েটারের ৫ কোটি ৫৩ লাখ টাকার, আলহাজ টেক্সটাইলের ৪ কোটি ৭৬ লাখ ১১ হাজার টাকার এবং জিবিবি পাওয়ারের ৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬