Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যে ১০ কোম্পানি

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১৩৪ কোটি ৯১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আমরা টেকনোলজি। কোম্পানিটির ৩৪ কোটি ১৫ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড। কোম্পানিটির ২৪ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : সোনালী পেপার, ওরিয়ন ফার্মা, বিডিকম, ড্রাগন সোয়েটার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা এবং আমরা নেটওয়ার্ক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬