Logo

ব্লক মার্কেটে ৩ কোম্পানির দখলে লেনদেন

ব্লকে তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির দখলে বড় লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকার। কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে অবস্থান করছে ড্রাগন সোয়েটার।

এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৪৮ লাখ ১২ হাজার টাকার। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ১৯ হাজার টাকার। এছাড়া তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইবনেসিনা ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ১৪ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬