Logo

শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আমরা টেকনোলজির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে আমরা টেকনোলজির দর ছিল ৪০ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৯ টাকা ৪০ পয়সা। তারমানে এদিন কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এতে করে আমরা টেকনোলজি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ১.৯৮ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১.৯৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১.৯৭ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ১.৯৬ শতাংশ, ভিএফএস থ্রেডের ১.৯৬ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ১.৯৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১.৯৫ শতাংশ, ই-জেনারেশনের ১.৯৫ শতাংশ এবং এস. আলমের ১.৯৫ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬