Logo

শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেমিনী সী ফুডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে জেমিনী সী ফুডের ক্লোজিং দর ছিল ৪০৮ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৪০ টাকা ৫০ পয়সায়। তারমানে আজ কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকা বা ৭.৮৩ শতাংশ বেড়েছে। এতে করে জেমিনী সী ফুড ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : প্রিমিয়ার ব্যাংকের ৫.৬২ শতাংশ, ফরচুন সুজের ৪.৩৮ শতাংশ, এপেক্স ফুডসের ৪.১২ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.৭৮ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৩.৩৫ শতাংশ, সোনালী পেপারের ৩.২৫ শতাংশ, আপিডিসির ২.৮১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ২.৮১ শতাংশ এবং এসিআই ফর্মুলার ২.৪৮ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬