Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৪৫ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে শেয়ার হাতবদলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ড্রাগন সোয়েটার। কোম্পানিটির ২৬ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় স্থানে অবস্থান করছে বিডিকম। কোম্পানিটির ২৩ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিলকো ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা এবং জেমিনী সী ফুড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬