Logo

বিএসইসিতে তিন পদে রদবদল

শরীয়াহ কাউন্সিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে (বিএসইসি) তিনজন নির্বাহী পরিচালকের রদবদল করা হয়েছে। তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন এসেছে।

বিএসইসি সূত্র মতে, নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানের পূর্বে দায়িত্ব ছিলো সার্ভিল্যান্স, এসআরএমআইসি ও প্রজেক্ট। নতুন দায়িত্ব হলো-এসআরএমআইসি, ফিন্যান্সিয়াল লিটেরেসি ও প্রজেক্ট।

মোহাম্মদ রেজাউল করিমের পূর্বে দায়িত্ব ছিলো- ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্র। নতুন দায়িত্ব হলো-সার্ভিল্যান্স, ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্র।

মো. শফিউল আজমের পূর্বে দায়িত্ব ছিলো- এমআইএস ও ফিন্যান্সিয়াল লিটারেসি। নতুন দায়িত্ব এমআইএস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬