Logo

শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগের কর্মদিবস বুধবার তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৬৯ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৪ টাকা ১০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৬১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে তাকাফুল ইসলামি ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : হোয়াওয়েল টেক্সটাইলের ৩.৬৬ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৩.৬৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের৩.৬০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ২.১১ শতাংশ, ব্যাংক এশিয়ার ১.৯৪ শতাংশ, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ডের ১.৯০ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১.৮৫ শতাংশ, প্রাইম ব্যাংকের ১.৩৬ শতাংশ এবং আইসবি এমপ্লয়িজ-১ম মিউচুয়াল ফান্ডের ১.২৯ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬