Logo

জোহানেসবার্গে সিরিজ নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ

মাঠে নামবে বাংলাদেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। প্রতিবেদন লেখার সময় ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩ রান। ক্রিজে ৬ রানে ব্যাট করছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিতীয় ম‍্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং নায়ক স্পিডস্টার তাসকিন আহমেদ জানিয়েছেন এই প্রত্যয়ের কথা।

রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দ্বিতীয় ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় খেলাটি।

দ্বিতীয় ম‍্যাচটি ইতোমধ্যে পিংক ডে’র তকমা পেয়েছে। ব্রেস্ট ক‍্যান্সারের সচেতনতা বাড়ানোর এই আয়োজনে গোলাপি জার্সি পরে মাঠে নামবে প্রোটিয়ারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬