Logo

চট্টগ্রাম বন্দরে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ৭ নাবিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক :  চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবোঝাই ‘এমভি টিটু-১৪’নামের একটি লাইটার জাহাজ ডুবে যায়। এছাড়া জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন সাত নাবিক।

নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চলছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আবুল খায়ের গ্রুপের ওই জাহাজটি ডুবির এ ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ১৩ নাবিক ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেনে ৭ জন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬