Logo

১০ রুশ কূটনীতিককে বহিষ্কার ইউরোপীয় দেশ বুলগেরিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : আজ ২৪তম দিন অতিবাহিত হতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের। গেলো দিন এমন পরিস্থিতিতে রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপীয় দেশ বুলগেরিয়া। তথ্য সূত্র আলজাজিরা।

এ প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান কূটনৈতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো কারণ জানায়নি বুলগেরিয়া সরকার। তবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রুশ অভিযানের জেরে বহিষ্কার হয়েছেন তারা। এছাড়া বুলগেরিয়া ভৌগোলিকভাবে রোমানিয়া, সার্বিয়া, গ্রিস এবং এশিয়ার তুরস্কের সীমান্তবর্তী দেশ।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬