Logo

৩১ মার্চের পর অনলাইনে দিতে হবে ই-নামজারির আবেদন ফি

ই-নামজারির আবেদন ফি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এখন থেকে ই-নামজারির আবেদন ফি ও নোটিশ জারির ফি বাবদ ৭০ টাকা সরাসরি ক্যাশের মাধ্যমে জমা দেওয়া যাবে না। চলতি বছরের ৩১ মার্চের পর থেকে অনলাইনে পরিশোধ করতে হবে। ভূমি মন্ত্রণালয় গত ১৪ মার্চ এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়েছে, শুধু অনলাইনের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে। তবে ৩১ মার্চের আগে সরাসরি ক্যাশের মাধ্যমে ফি গ্রহণ করা যেসব আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলো আগামী ৩১ মে’র মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের গত ২ নভেম্বরের পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকাসহ মোট ৭০ টাকা অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। বর্তমানে অনলাইনের পাশাপাশি সরাসরি ক্যাশের মাধ্যমে এই ফি গ্রহণ করা হচ্ছে। ফলে এ ব্যাপারে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

এ জটিলতা নিরসনের লক্ষ্যে আগামী ৩১ মার্চের পরে ই-নামজারির আবেদন ফি ও নোটিশ জারি ফি বাবদ ৭০ টাকা সরাসরি ক্যাশের মাধ্যমে ফি গ্রহণ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬