Logo

‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কবি মনজুরুল হক এর ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ নামের একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইটির মোড়ক উম্মোচন করেন। সোনালী ব্যাংক লিমিটেডের স্পন্সরে প্রকাশিত হয়েছে বইটি।

বৃহস্পতিবার (১৭ মার্চ, ২০২২) বাংলা একাডেমীর বই মেলায় মোড়ক উন্মোাচন মঞ্চে বইয়ের মোড়ক উম্মোচন করে ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান বলেন ,আজ এমন একটি দিনে এই বইয়ের মোড়ক উন্মোাচন হলো যেদিন জাতির পিতার শুভ জন্মদিন। সোনালী ব্যাংক লিমিটেড এর স্পন্সরে প্রকাশিত এ বইয়ের মোড়ক উন্মোাচন করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। এই বইটিতে লেখক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থকে কাব্যিক ভাষায় তুলে ধরে সাহিত্যিক ও কাব্যিক রূপ দিয়েছেন।

এসময় মোঃ আতাউর রহমান প্রধান বলেন, প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে আসা একজন কবি ও মুক্তিযোদ্ধার অসামান্য মৌলিক রচনা এ গ্রন্থতি। এটি সকল শ্রেণীর পাঠকের মাঝে বঙ্গবন্ধুকে নতুন করে পরিচিতি করে তুলবে।

কবি মনজুরুল হক ১৯৫৪ সালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ধবলবতী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ৬ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক। সোনালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার হিসেবে অবসর গ্রহণ করেছেন। ছাত্র জীবন থেকেই কবি মনজুরুল হক সাহিত্যাঙ্গনের সাথে সম্পৃক্ত। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ অবলম্বনে ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি রচনা করেছেন। এটি তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ।

বইটি প্রকাশ করেছে ঢাকার বাংলাবাজারের অবধূত বইঘর। এছাড়া তিনি পাটগ্রাম উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে প্রকাশ করেছেন ‘৭১ এ পাটগ্রাম ’ শীর্ষক স্মারকগ্রন্থ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি,সাহিত্যিক,প্রকাশক,মুক্তিযুদ্ধ গবেষক ও ব্যাংকের নির্বাহীবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬