Logo

সপ্তাহজুড়ে শেয়ার হাতবদলে ১০ কোম্পানির দাপট

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার হাতবদলে ১০ কোম্পানির দাপট দেখা গেছে। এদিকে শেয়ার হাতবদলে শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৭৭৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ২৯৬ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৬২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার হাতবদলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিডিকম। কোম্পানিটির ২ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা। যা ছিল মোট লেনদেনের ৩.০৩ শতাংশ।

তৃতীয় স্থানে অবস্থান করছে ড্রাগন সোয়েটার। কোম্পানিটির ৪ কোটি ৮ লাখ ১২ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা। যা ছিল মোট লেনদেনের ২.২৭ শতাংশ।

অন্যান্য কোম্পানিগুলো হলো : অগ্নি সিস্টেমসের ৭৫ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭২ কোটি ৩ লাখ ৮৯ হাজার টাকার, আমরা টেকনোলজির ৭১ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৮ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকার, বাংলাদশে বিল্ডিং সিস্টেমসের ৬৭ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৫৯ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকা, ভিএফএস থ্রেডের ৫৬ কোটি ২১ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬