Logo

ব্যাংক এশিয়ার নগদ লভ্যাংশ ঘোষণা

ব্যাংক এশিয়া
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ দেয়া হবে।

বুধবার (১৬ মার্চ) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৪ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬