Logo

অসুস্থ খালেদা জিয়া, বিদেশে চিকিৎসা খুবই জরুরি : পরিবার

অসুস্থ খালেদা জিয়া
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।

তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে মুক্ত খালদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এসময় তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।

গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানান তার বোন। বলেন, তার পা ফুলে গেছে। কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে। তার এখনও কোনো কিছুই ঠিক হয়নি।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়া খুবই দরকার জানিয়ে সেলিমা ইসলাম বলেন, কিন্তু সরকার অনুমতি না দিলে কীভাবে যাবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬