Logo

মীর আখতারের বন্ড অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : বন্ড ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২৪৯ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করবে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড । শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

আজ অনুষ্ঠিত বিএসইসি ৮১৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রতিষ্ঠানটির চার বছরে মেয়াদি ২৪৯ কোটি ৯০ লাখ টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের অনুমোদন করা হয়েছে।

এ বন্ডের ইস্যু মূল্য ২০৭ কোটি ১৮ লাখ টাকা। যার ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির মার্কেট মূল্য বিবেচনায় ৭-৯ শতাংশ ডিসকাউন্টে ইস্যু করা হবে। বন্ডটি ১৮ মাস হতে শুরু হয়ে ৬ মাস অন্তর মোট ৪৮ মাসের মধ্যে ৬টি মেয়াদে সম্পূর্ণ অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে।

বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড । আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অল্টার্নেটিভ ট্রেডিং বোর্ডের তালিকাভুক্ত হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬