Logo

ব্লকে ২ কোম্পানির বিশাল লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ব্লক মার্কেটে বিশাল লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৪টি কোম্পানির ১০৩ কোটি ১ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে। গেলো দিন ব্লক মার্কেট লেনদেন হয়েছিল ১৭ কোটি ১ লাখ ৬৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে ব্লক মার্কেটে এনভয় টেক্সটাইলের বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬