Logo

ইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক :  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন বিষয়ক সম্মেলন শহরের হোটেল মম-ইনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, মিফতাহ উদ্দীন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বগুড়া জোনপ্রধান মোঃ রেজাউল ইসলাম। সম্মেলনে অংশগ্রহণ করেন জোনের অধীন শাখাপ্রধান, শাখার বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান এবং উপশাখা ইনচার্জগণ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬