Logo

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের জন্য করা রিটের আদেশ সোমবার

সয়াবিন তেলের দাম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে আদালতে দায়ের করা রিটের আদেশ দিতে আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৩ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি করেন।

গত ৮ মার্চ দায়ের করা এই রিটের শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করেন আদালত। গত রোববার (৬ মার্চ) সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের তিন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবীর, অ্যাডভোকেট মনির হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ এ রিট দায়ের করেন। বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬