Logo

সপ্তাহজুড়ে দর কমল যেসব কোম্পানির

ডিএস ৩০
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিকে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ভ্যানগার্ড এএমএল রূপারী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন শেষে ভ্যানগার্ড এএমএল রূপারী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের দর ছিল ৮ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭ টাকা ১০ পয়সায়।

তারমানে সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ১৫.৪৮ শতাংশ কমেছে। এতে করে, ভ্যানগার্ড এএমএল রূপারী ব্যাংক ব্যালেন্সড ফান্ড ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : আরামিট সিমেন্টের ১২.৫৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১০.৪৭ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ৭.৮০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৭.৫৮ শতাংশ, শ্যামপুর সুগারের ৬.৭৪ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৭২ শতাংশ, লিন্ডে বিডির ৫.৭২ শতাংশ, রেকিট বেনকিজারের ৫.৫৪ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ৫.৪৫ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬