Logo

প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সমতা লেদার

সমতা লেদার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চামড়া খাতের কোম্পানি সমতা লেদারের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২ পয়সা। গেলো অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৩ পয়সা।

একই সময়ে সমতা লেদারের শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪ টাকা ৩৪ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬