Logo

লিন্ডে বিডির লভ্যাংশ ঘোষণা

লিন্ডে বিডির লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বিডি শেয়ার হোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

বৃহস্পতিবার (১০ মার্চ) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্ষদ সভায় ।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো (ইপিএস) ছিল ৭০ টাকা ৫৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬