Logo

১০ কোটি টাকার মানহানি মামলা করবো : অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অরুণা বিশ্বাসকে নিয়ে চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী তার নিজের নামের ইউটিউব চ্যানেলে ‘কু-ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মালেক আফসারীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

জিডিতে করা হয়েছেন, ভিডিওতে মালেক আফসারী যেসব কথা বলেছেন তা কু-ইঙ্গিতপূর্ণ ৷ এতে সামাজিকভাবে আমার সম্মানহানি হয়েছে। আমি তাকে ভিডিওর জন্য ফোন দিলে তিনি ভিডিওটি প্রাইভেট করে দেন। অবশ্য ভিডিওটি আমি রেখেছি। এটি মালেক আফসারীর দুরভিসন্ধিমূলক কোনো চিন্তা থেকে করা।

তিনি আরও বলেন, ‘সিনেমার মানুষদের অনেকের কাছেই লাখ লাখ টাকা পাই। সেইসব কথা কেউ বলে না। তিনি প্রকাশ্য ক্ষমা না চাইলে ১০ কোটি টাকার মানহানি মামলা করবো।

অরুণা বিশ্বাস বলেন, এমন কু-ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমার জন্য চরম অপমানের। তিনি আমাকে নিয়ে এইসব বলতে পারেনা। কোনোদিনই দ্বিতীয় শ্রেণির নায়িকা ছিলাম না। যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাসের সন্তান আমি। যথেষ্ট শিক্ষা আছে আমার।

বিষয়টি নিয়ে পরিচালক মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬