Logo

প্রধানমন্ত্রী বাজার মনিটর করছেন : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন রমজান মাসে অসাধু চক্রের কোনো কারসাজি সফল হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন জানিয়ে মন্ত্রী বলেন বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি এবং ভভিষ্যতে থাকবেও না। জনগণের জীবনমানের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। যে সকল ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থ বিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযত হওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।

দেশের মানুষকে আস্বস্ত করে মন্ত্রী বলেন, পবিত্র মাস রমজানে কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই এবং ঘাটতি হবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬