Logo

ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল ইসলাম। বর্তমানে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কূটনীতিক নাজমুল ইসলাম বিসিএস ১৫তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বেইজিং, লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। নাজমুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে ও বিদেশে বেশকিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। তিনি দুই সন্তানের জনক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬