Logo

বিওতে বোনাস পাঠিয়েছে ৩ কোম্পানি

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্টের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিওতে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সাইফ পাওয়ারটেক ও শেপার্ড ইন্ডস্ট্রিজ লিমিটেড।

তথ্য সূত্র মতে, কোম্পানিগুলো ৩০ জুন ,২০২১ সমাপ্ত অর্থবছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১০ মার্চ বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১২ শতাংশ ডিভিডেন্ট দিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস। সাইফ পাওয়ারটেক ১৬ শতাংশ ডিভিডেন্ট দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ বোনাস। আর শেপার্ড ইন্ডাস্ট্রিজ ৫ শতাংশ ডিভিডেন্ট দিয়েছে। এর মধ্যে ২.৫ শতাংশ বোনাস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬