Logo

আল-মদিনা ফার্মা আসছে শেয়ারবাজারে

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত হতে যাচ্ছে। কোম্পানিটি তালিকাভুক্ত হবে এসএমই মার্কেটে বুক বিল্ডিং পদ্ধতিতে। সে জন্য আগামী ২০ মার্চ বিকেল ৪টায় ওয়েব শো’র আয়োজন করেছে।

কোম্পানির দেওয়া ওয়েব শো আইডি ও পাসকোড ব্যবহার করে কোয়ালিফাইড ইনভেস্টররা অনুষ্ঠানে যোগদান করতে পারবে।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির মাধ্যমে আল-মদিন ফার্মাসিউটিক্যালস ৫ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পাশাপাশি ইসি সিকিউরিটিজ লিমিটেডও দায়িত্ব পালন করছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬