Logo

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বুধবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এদিন ২২ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লকে লেনদেন হওয়া তিন কোম্পানির শেয়ার লেনদেন হয় ১৩ কোটি ২০ লাখ ৩২ হাজার টাকার।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকার।

দ্বিতীয় বিডিকমের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৪২ লাখ ৪৬ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয় ড্রাগন সোয়েটারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৬৮ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬