Logo

ইসলামী ব্যাংক রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ ২০২২ শহরের পর্যটন মোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম ও মোঃ শামসুদ্দোহা। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬