Logo

স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ৩ ছাত্রী নিহত

ট্রেনে কাটা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

স্কুলে যাওয়ার পথে কুমিল্লার সদর উপজেলায় বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টারয় উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, স্কুলে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই তিন ছাত্রীর মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬