Logo

শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে বিডি থাই ফুডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো দিন বিডি থাই ফুডের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৩ টাকা ৫০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এদিকে বিডি থাই ফুড ডিএসইর শেয়ার দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : সানলাইফ ইন্সুরেন্সের ৯.৭৭ শতাংশ, বিডিকমের ৯.৬৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৬৩ শতাংশ, ইনটেকের ৯.৩২ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৮.২৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৭.৫৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৬.২৩ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৯৫ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের ৫.৬৮ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬