Logo

ব্লক মার্কেটে ৩ কোম্পানির নেতৃত্ব

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ব্লক মার্কেটে ৩ কোম্পানির নেতৃত্বে বিশাল লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২০ কোটি ৫২ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। এই তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৪৭ লাখ ২৩ হাজার টাকার।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে অবস্থান করছে স্কয়ার ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৩৩ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ ২৩ হাজার টাকার। এছাড়া তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৫৬ লাখ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬