Logo

২% সার্কিট ব্রেকার বুধবার থেকে কার্যকর : বিএসইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজার অব্যাহত দরপতনের কারণে নতুন সার্কিট ব্রেকার ২% বুধবার থেকে কার্যকর করবে বিএসইসি। তবে এক্ষেত্রে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে।

এদিন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ আগারগাঁ বিএসইসি’র এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন । তিনি বলেন, বুধবার থে‌কে সা‌র্কিট ব্রেকা‌রের নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর স‌র্বোচ্চ বাড়‌তে পার‌বে ১০ শতাংশ। আর শেয়ার দর স‌র্বোচ্চ কম‌তে পার‌বে ২ শতাংশ পর্যন্ত।

তি‌নি আরও ব‌লেন, স্ট‌্যাবলাই‌জেশন ফান্ড থে‌কে ১০০ কো‌টি টাকা বি‌নি‌য়ো‌গের জন‌্য আইসিবিকে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। এ নিয়ে কাজও শুরু ক‌রে‌ছে আইসিবি। বাণিজ্যিক ব‌্যাংকগু‌লোর যে ২০০ কো‌টি টাকা ক‌রে শেয়ারবাজারে বি‌নি‌য়ো‌গের কথা র‌য়ে‌ছে, বর্তমানে তা‌ বি‌নি‌য়ো‌গের জন‌্য বাংলা‌দেশ ব‌্যাংক ব‌্যাংকগু‌লো‌কে উৎসাহ দি‌চ্ছে।

সেজন‌্য তিনি বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশ ব‌্যাং‌ককে ধন‌্যবাদ জানান। যে সকল ব‌্যাংক এখনও ফান্ড গঠন ক‌রে‌নি। তা‌দের‌কে ফান্ড গঠন করার জন‌্যও বাংলাদেশ ব‌্যাংক নি‌র্দেশনা দি‌য়ে‌ছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬