Logo

সূচকের লাগামহীন পতন থেকে রক্ষা পেল শেয়ারবাজার

share up
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : গেলো দিনের মতোই মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেননদেন শুরু হয়েছিল শেয়ারবাজারে। তবে আজ শেষের দিকে এসে লাগামহীন পতন থেকে রক্ষা পেল দেশের প্রধান শেয়ারবাজার।

এদিন শেয়ারবাজারে কিছুটা মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৭৪৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ৫ কোটি ৮২ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৭৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৭৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।

এদিকে আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২২ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬