Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ৫৯ কোটি ৬২ লাখ ১১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে শেয়ার হাতবদলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিটির শেয়ার হাতবদল হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার।

এছাড়া শেয়ার হাতবদলে তৃতীয় স্থানে অবস্থান করছে বীকন ফার্মা। এদিন কোম্পানিটির ২১ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

শেয়ার হাতবদলে অন্যান্য কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লাফার্জ হোলসিম, ওরিয়ন ফার্মা, অগ্নি সিস্টেমস, ফরচুন সুজ এবং ব্র্যাক ব্যাংক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬