Logo

সূচকের লাগামহীন পতনে শেষ হলো লেনদেন

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবারও মূল্য সূচকের লাগামহীন পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮২ পয়েন্ট বা ২ শতাংশ কমে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে। গেলো ৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক। এর আগে ২০২১ সালের ২৯ জুলাই সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪২৫ পয়েন্টে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে ৭৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলা কর্মদিবস থেকে ৮৮ কোটি ৭০ লাখ টাকা বেশি। এদিকে ডিএসইতে ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে। এছাড়া ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৩৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৪৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬