Logo

ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

লেনদেনে অংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রোববার (৬ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।  এসব কোম্পানির ১৩ কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন হয়।  এই দুই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার টাকার।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ইবনেসিনা ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৯২ লাখ টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৬ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬