Logo

বাংলার সমৃদ্ধি জাহাজকে পরিত্যক্ত ঘোষণা বিএসসি’র

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : গত সপ্তাহে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রকেট হামলার স্বীকার বাংলার সমৃদ্ধি জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ শিপিং কর্পারেশন (বিএসসি)। এমনটি সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ইউক্রেনের অলিভিয়া পোর্টে জাহাজটি আটকে পড়লে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটি বর্তমানে বীমা নীতির অধীনে আছে। এদিকে গত বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার স্বীকার হয়। এতে আগুন ধরে যায়। তবে সবার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিভাতে সক্ষম হয়। এতে করে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।

বাংলার সমৃদ্ধি গেলো মাসের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নুর ই আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক। ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে বাংলাদেশি জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয় সমুদ্রগামী জাহাজ বাংলার সমৃদ্ধি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬