Logo

দেশ নিয়ে দেশবিদেশে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলা মাত্র শুরু
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশকে অকার্যকর করতে দেশে, বিদেশে ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।

আজ শনিবার দুপুরে তিনি মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ঢাকার পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মিলনমেলার উদ্বোধনকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার কারণে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাকে ১৯ বার হত্যার চেষ্টা করে।

দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। এছাড়া এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ত্রাণ ও দুর্যােগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬