Logo

ইউক্রেনের ২ এলাকায় সমায়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : বেসামরিক জনসাধারণকে সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা এলাকা থেকে বেসামরিক জনসাধারণকে সরিয়ে নিতে স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মানবিক দিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তথ্য সূত্র মতে, বিবিসি এবং আলজাজিরা।

গেলো বৃহস্পতিবার স্থানীয় সময় বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিসহ তিন দাবি জানায় ইউক্রেন।

ইউক্রেনের দাবি অবিলম্বে যুদ্ধবিরতি, সাময়িক সময়ের জন্য অস্ত্রবিরতি ও যুদ্ধে ধ্বংস হওয়া শহর-গ্রাম থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য নিরাপদ করিডর তৈরি করা।

এদিকে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াক এক টুইটারে বলেন, দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে। দুর্ভাগ্য যে, এবারও বৈঠকে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। তবে আলোচনায় বেসামরিক লোকদের সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই পক্ষ।

এছাড়া দ্বিতীয় দফার আলোচনায় ইউক্রেনের ফোকাস ছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অস্ত্রবিরতি, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর। তবে বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার সেনাবাহিনী নিরাপদ করিডরের বিষয়ে রাজি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬