Logo

সপ্তাহজুড়ে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এদিকে সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৪২৮টি শেয়ার হাতবদল হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১০.০৮ শতাংশ।

শেয়ার হাতবদলে দ্বিতীয় স্থানে অবস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২০৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ২১ লাখ ৪৩ হাজার টাকা। শেয়ার হাতবদলে তৃতীয় স্থানে অবস্থান করছে সোনালী পেপার। কোম্পানিটির ১৫ লাখ ৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা।

শেয়ার হাতবদলে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো : ফরচুন সুজের ৯৯ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৯১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৫৫ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫৪ কোটি ৬৭ লাখ ২৯ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৫৪ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার টাকার এবং ড্রাগন সোয়েটারের ৫৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬