Logo

আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করব: প্রধানমন্ত্রী

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইচ্ছা আছে, আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করব। জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির জন্য স্থান নির্ধারণের কাজ চলছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদানের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নত হয়েছে বলেই করোনাকালে রাষ্ট্র পরিচালনাসহ সব ধরনের কাজ অব্যাহত রাখা সম্ভব হয়েছে। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তারা শিক্ষার পরিবেশ ধ্বংস করেছিল। শিক্ষার মান উন্নয়নে ক্ষমতা দখলকারীদের কোনো ভূমিকা নেই বলেও জানান প্রধানমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬